Search Header Logo
বিদ্যাসাগরের মা

বিদ্যাসাগরের মা

Assessment

Presentation

Fun

4th Grade

Hard

Created by

Srilekha Kumar

Used 2+ times

FREE Resource

9 Slides • 0 Questions

1

বিদ্যাসাগরের মা

media

2

শীতের সন্ধ্যা।

গ্রামের বুকে ফাঁকা মাঠে ঠান্ডা হাওয়া লেগে গাছের পাতা গুলো শিরশির করে উঠছে। মানুষজন যার যা আছে তাই গায়ে জড়িয়ে আগুনের চারপাশে ঘিরে বসেছে। বাড়ির ছেলেমেয়েরা উনুনের চারপাশে বসে ঠকঠক করে কাঁপছে। বুড়োরা মাথা নেড়ে বলছে এমন শীত নাকি অনেকদিন পড়েনি।

media

3

এক ভিখিরি মেয়ে কোলে একটি ছেলে নিয়ে পথ চলছে। দুরন্ত হাওয়ায় ছেড়া কাপড় পড়া মেয়েটি কেঁপে উঠছে। তবু কোলের ছেলেকে গরম রাখার জন্য ছেঁড়া কাপড়েই তাকে জড়িয়ে রাখছে বুকের মধ্যে। রায়দের চন্ডি মণ্ডপের সামনে আগুন জ্বেলে অনেকে বসেছিল। মেয়েটি এসে বলল ," বাবুরা কেউ আমায় ছেড়া কাপড় দেবেন ? ছেলেটার ঠান্ডা লেগে জ্বর হয়েছে। একখানি কাপড় পেলে। ....."

media

4

তার কথা শেষ হবে আগেই রায় মশাই বললেন " আমরা সব ছা পোষা লোক , বাছা এই শীতের দিনে দুখানা কাপড় পেলে একখানি কাঁথা তৈরী করি তুমি বরং বাড়ুজ্জ্যের বাড়ি যাও ওখানে সুবিধা হতে পারে।

media

5

রায় মশাই বাড়িটা দেখিয়ে দিলেন। ভিখারি মেয়েটি বাঁড়ুজ্জ্যের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াল। সে দেখতে পেল ভেতরের বারান্দায় এক বয়স্ক মহিলা বসে টোকায় সুতো কাটছে। মেয়েটি এসে ডাকল , "মা " ...... "কে বাঁচা ভিতরে এসো। "

মেয়েটি বাড়ির ভিতরে গিয়ে দাঁড়াল। বলল - "মা একখানি ছেঁড়া কাপড় দেবেন। ছেলেটি বড় জ্বর " .

media
media

6

মহিলাটি ব্যাকুল হয়ে উঠলেন। বললেন "সেকি এমন ঠান্ডায় রোগা ছেলেটাকে খালি গায়ে। ............. এই নাও ওর গায়ে ভালো করে জড়িয়ে দাও। "

মহিলাটি নিজের গা থেকে নতুন বালাপোশখানি মেয়েটির হাতে তুলে দিলেন। ভিখারি মেয়েটি এত আশা করেনি। কৃতজ্ঞতায় তার চোখ জলে ভোরে গেল।

media
media

7

মেয়েটি চলে যাচ্ছিল। মহিলা তাকে ডেকে বলল " আরে শোনো একটু গরম দুধ দিচ্ছি........ ছেলেটাকে খাওয়াও।

ভিখারি মেয়েটিকে বিদায় করে শীতবস্ত্রের অভাবে মহিলাটি উনুনের পাশে বসে রাতটা কাটিয়ে দিলেন। এই দোয়াবতী মহিলার নাম "ভগবতী দেবী "।

media

8

​ইনি বিদ্যাসাগরের মা। মায়ের গুণেই তাঁর বড়ো ছেলেটি বিদ্যার সাগর আর দোয়ার সাগর হতে পেরেছিল।

media

9

media

বিদ্যাসাগরের মা

media

Show answer

Auto Play

Slide 1 / 9

SLIDE