
মেষপালকের আবিষ্কার
Presentation
•
Fun
•
5th Grade
•
Hard
Srilekha Kumar
Used 3+ times
FREE Resource
8 Slides • 0 Questions
1
মেষপালকের আবিষ্কার
by সুকুমার রায়
2
একশো বছর আগেও মানুষ তেলের আলো ছাড়া অন্য কোন আলোর কথা ভাবতে পারেনি। আগুনের ব্যবহার আরম্ভের পর থেকে মানুষ নানাভাবে এর উন্নতি সাধন করে আসছে।
3
আজ বিজ্ঞানের যুগে বিজলি আলোর মধ্যে বাস করে অন্ধকারকে প্রায় ভুলেই গেছি। এককালে কিন্তু মানুষ অন্ধকারে বাস করত। বিজলির আলো আবিষ্কারের পূর্বে যিনি গ্যাসের আলো জ্বালিয়ে মানুষকে অবাক করে দিয়েছিলেন প্রথম জীবনে তিনি ছিলেন একজন মেষপালক। স্কটল্যান্ড দেশের এক গরিব গ্রামবাসীর ছেলে তিনি উইলিয়াম মার্ডক নামে পরিচিত।
4
মার্ডক লেখাপড়া শেখার কোন সুযোগ পাননি। তিনি গ্রামের মাঠে মাঠে মেষ চড়িয়ে বেড়াতেন আর মাঝে মাঝে সব অদ্ভত খেলনা তৈরী করে গ্রামবাসীকে অবাক করে দিতেন। মার্ডকের আর একটি অদ্ভত খেয়াল ছিল। তিনি কয়লার ধোয়া দেখতে ভালবাসতেন। বড়ো হয়ে মার্ডক বার্মিংহাম নগরের একটি বড়ো কারখানায় শ্রমিকের কাজ নিলেন। কারখানায় ঢুকে ছোটখাটো নানা যন্ত্রপাতি আবিষ্কার করে লাগলেন। তাঁর এই আবিষ্কারের ফলে মালিক পক্ষ খুব ভালবাসতেন এবং মালিকের সুনজরে পড়ায় ক্রমেই তার উন্নতি হতে লাগল।
5
এদিকে তাঁর কাজও অনেক বেড়ে গেল। তিনি নিত্য নতুন যন্ত্রপাতি আবিষ্কার করে লোককে অবাক করে দিতে লাগলেন। তখন তিনি কাজের অবসরে রাত্রিবেলায় বাড়িতে বসেও নানা প্রকার যন্ত্রপাতি নিয়ে কাজ করতে লাগলেন। কিন্তু তেলের বাতিতে যন্ত্রপাতি নিয়ে সূক্ষ কাজ করতে তিনি ভীষণ অসুবিধা বোধ করতে লাগলেন। এই অসুবিধা দূর করার জন্য তিনি নানা ভাবে চেষ্টা করতে লাগলেন।
6
ছোটবেলায় যখন তিনি কয়লা পুড়িয়ে খেলা করতেন তখন তিনি দেখেছিলেন যে কাঁচা কয়লার ধোঁয়ায় অনেক সময় দপ করে আগুন জ্বলে ওঠে। সেই পথেই তিনি তাঁর আলোর সমস্যা সমাধানের উপায় খুঁজতে লাগলেন। একদিন তিনি একটা লোহার কেটলির মধ্যে খানিকটা কাঁচা কয়লা দিয়ে কেটলির মুখ বন্ধ করে তা আগুনে পোড়াতে লাগলেন। কেটলির নল দিয়ে সেই কাঁচা কয়লার ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। তারপর মার্ডক সেই ধোয়াকে একটি রবারের নলের সাহায্যে অন্য একটি বদ্ধ পাত্রের সঙ্গে যোগ করে দিলেন। সেই বদ্ধ পাত্রটির উপরের দিকে একটি সূক্ষ ছিদ্র করে সেই ছিদ্রের মুখে দরজির আঙুলের ঠুসি বসিয়ে দিলেন। তখন সেই ঠুসির ছিদ্র দিয়ে প্রবল বেগে কাঁচা কয়লার ধোয়া বেরোতে লাগল।
7
মার্ডক তখন সেই ধোঁয়ার মুখে একটি জ্বলন্ত দেশলাইকাঠি ধরা মাত্র দপ করে জ্বলে উঠল। এতে এতে সারা ঘরটি উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে গেল। পৃথিবীতে সেই প্রথম গ্যাসের এল জ্বলল। প্রথমে তিনি নিজের বাড়িটা গ্যাসের আলোতে সুসজ্জিত করলেন। তারপর তিনি কারখানার মালিকের বাড়িতে এই আলো জ্বেলে সকলকে অবাক করে দিলেন। ক্রমে ক্রমে তিনি লন্ডন শহরের প্রতিটি রাজপথ গ্যাসের আলোতে আলোকিত করে দিলেন।
8
তারপর থেকে গ্যাসের আলোর যথেষ্ট উন্নতি হয়েছে। সারা পৃথিবীতে গ্যাসের আলো ব্যবহার হতে লাগল। মানুষ এবার অন্ধকারে আলোর সন্ধান পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল। রাত্রিবেলা মানুষের কাজের অসুবিধা দূর হল। মানুষ এবার দিনরাত সমানভাবে কাজ করে উন্নতির পথে অগ্রসর হতে লাগল।
মেষপালকের আবিষ্কার
by সুকুমার রায়
Show answer
Auto Play
Slide 1 / 8
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Fun
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...
20 questions
Fun Fun Friday!
Quiz
•
3rd - 5th Grade
20 questions
Fall Trivia
Quiz
•
5th - 8th Grade
18 questions
Trivia Questions
Presentation
•
1st - 6th Grade
12 questions
This or That...
Quiz
•
1st Grade - University
55 questions
Disney Characters
Quiz
•
KG - 5th Grade
10 questions
This or That...
Quiz
•
1st Grade - University
19 questions
Disney Movies
Quiz
•
KG - 8th Grade