wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Physical science class 10

Total questions: 15

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

কোনো গোলীয় দর্পনের ফোকাস দৈর্ঘ্য f ও বক্রতা ব্যাসার্ধ r এর মধ্যে সম্পর্ক

a)

f=2r

b)

f=r/2

c)

f=r/3

d)

f=3r/2

2.

চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ আচরণ করে

a)

অবতল দর্পনের মতো

b)

উত্তল দর্পনের মতো

c)

সমতল দর্পনের মতো

d)

উত্তল লেন্সের মতো

3.

অবতল দর্পনের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে

a)

সদ , বিবর্ধিত

b)

অসদ, খর্বাকায়

c)

সদ,খর্বাকায়

d)

অসদ, বিবর্ধিত

4.

গাড়ির ভিউফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয়

a)

অবতল দর্পণ

b)

সমতল দর্পন

c)

উত্তল দর্পন

d)

কোনোটিই নয়

5.

সমতল দর্পনে গঠিত প্রতিবিম্ব

a)

সর্বদা সদ

b)

সর্বদা অসদ

c)

সদ বা অসদ যে কোনো প্রকার

d)

দর্পনের প্রকৃতির ওপর নির্ভর করে

6.

দাড়ি কামানোর আয়নায় ব্যবহৃত হয়

a)

উত্তল দর্পন

b)

অবতল দর্পণ

c)

সমতল দর্পন

d)

কোনোটিই নয়

7.

অবতল দর্পনের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর

a)

বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়

b)

বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

c)

মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়

d)

মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

8.

f ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণ জলে নিমজ্জিত করলে দর্পনটির ফোকাস দৈর্ঘ্য

a)

বৃদ্ধি পাবে

b)

হ্রাস পাবে

c)

একই থাকবে

d)

জলের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে বাড়বে বা কমবে

9.

আলোর প্রতিসরণের কারণ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ

a)

সমান

b)

বিভিন্ন

c)

শব্দের বেগের থেকে কম

d)

অসীম

10.

যখন আলোকরশ্মি কাচ থেকে বায়ুতে যায়, তখন পরিবর্তন হয় না তার

a)

তরঙ্গ দৈর্ঘ্যের

b)

কম্পাঙ্কের

c)

বেগের

d)

কোনোটিই নয়

11.

কোন্ আপতন কোণের জন্য লঘূ মাধ্যম থেকে ঘণ মাধ্যমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যূতির মান সর্বনিম্ন হয়

a)

60°

b)

c)

90°

d)

45°

12.

পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যূতিকোণ নির্ভর করে না

a)

আপতন কোণের উপর

b)

মাধ্যমে র প্রতিসরাঙ্কের উপর

c)

সংকট কোণের উপর

d)

প্রতিসরাঙ্কের উপর

13.

প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হল

a)

লাল

b)

হলুদ

c)

সবুজ

d)

বেগুনি

14.

বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60°এবং প্রতিসরণ কোণ 40° হলে,চ্যূতিকোণ

a)

10°

b)

20°

c)

30°

d)

15°

15.

প্রিজমে আপতন কোণ বাড়াতে থাকলে চ্যূতিকোণ

a)

বাড়ে

b)

প্রথমে বাড়ে,পরে কমে

c)

কমে

d)

প্রথমে কমে,পরে বাড়ে