WorksheetsPhysics class12
Total questions: 13
Worksheet time: 23mins
R ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাস বরাবর দুটি বিপরীত বিন্দুতে একটি ব্যাটারিকে যুক্ত করা হল।কেন্দ্রে চৌম্বক প্রাবল্য হবে
2πI/R
πI/R
0
πI/2R
একটি ইলেকট্রন একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে এর দ্রুতি
অপরিবর্তিত থাকবে
বৃদ্ধি পাবে
হ্রাস পাবে
কোনো টিই নয়
একটি তারের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহী টির উপরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে
উত্তর দিকে
দক্ষিণ দিকে
পূর্ব দিকে
পশ্চিম দিকে
8 ওহম্ রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারকে 2 ওহম্ রোধ দ্বারা সান্ট করা হল। যদি মূল প্রবাহমাত্রা 1A হয় তবে সান্টের মধ্য দিয়ে প্রবাহমাত্রা যাবে
0.5A
0.8A
0.3A
0.2A
একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে পরিণত করতে হলে
একটি উচ্চ রোধ সমান্তরাল সমবায়ে যোগ করতে হবে
একটি নিম্নরোধ সমান্তরাল সমবায়ে যোগ করতে হবে
একটি নিম্ন রোধ শ্রেণী সমবায়ে যোগ করতে হবে
একটি উচ্চ রোধ শ্রেণী সমবায়ে যোগ করতে হবে
দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F. যদি প্রতিটি তারের মধ্যে প্রবাহমাত্রা দ্বিগুণ করা হয়,তবে ক্রিয়াশীল বল হবে
2F
4F
5F
F/2
Lদৈরঘ্যের একটি তারের মধ্য দিয়ে I তড়িৎপ্রবাহ চলছে।তারটিকে বাঁকিয়ে কিছু পাকের বৃত্তাকার কুন্ডলী তৈরি করা হল।কুন্ডলীটিকে B ফ্লাক্স ঘণত্বের চৌম্বক ক্ষেত্রে রাখলে কুন্ডলীর উপর ক্রিয়াশীল সর্বোচ্চ টর্ক হবে
BIL2/2π
BIL2/4π
BIL2/π
2BIL2/π
একটি সলিনয়েডের অভ্যন্তরে অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক প্রাবল্য ও প্রান্তে অবস্থিত অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক প্রাবল্যের অনুপাত হল
1/2
2
1
3/2
একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 15A তড়িৎপ্রবাহ চললে এর বিক্ষেপ হয় 60°। একই গ্যালভানোমিটারের 30° বিক্ষেপের জন্য প্রয়োজনীয় তড়িৎপ্রবাহের মান
10A
12A
5A
20A
50ওহম্ রোধযুক্ত 0-50mV পাল্লার একটি ভোল্টমিটারকে 0-1A পাল্লার একটি অ্যামমিটারে রূপান্তরিত করতে হলে এর সঙ্গে সান্ট লাগাতে হবে
0.01ওহম্
0.04ওহম
0.05ওহম্
0.03ওহম্
একটি 2m লম্বা তারের মধ্য দিয়ে 10A তড়িৎপ্রবাহ প্রবাহিত হয়। তারটিকে বায়ু মাধ্যমে 1500 gauss চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে তারের ওপর মোট কত বল ক্রিয়া করবে যখন তারটি চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকে?
3×10^5 ডাইন
2×10^5ডাইন
4×10^5ডাইন
5×10^5ডাইন
একটি অনুভূমিক বৃত্তাকার তারকুণ্ডলীর ব্যাসার্ধ 10cm এবং পাকসংখ্যা100.কুন্ডলীর মধ্য দিয়ে 5A প্রবাহ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে,কুন্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক আবেশের মান হল
3.141×10^-3tesla
4.141×10^_3 tesla
2.41×10^-3tesla
5.141×10^-3 tesla
0.5মিটার লম্বা একটি সলিনয়েডে 500পাক তার জড়ানো আছে এবং এর কেন্দ্রবিন্দুতে চৌম্বক আবেশের মান 2.52×10^-3 Tesla।সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের মান
1.005A
2.005A
3.005A
4.005A
