wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ক্রিয়ার কাল

Total questions: 10

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

কালকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি?

a)

b)

c)

d)

2.

যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে কী বলা হয়?

a)

নিত্য বর্তমান

b)

ঘটমান বর্তমান

c)

পুরাঘটিত বর্তমান

3.

আমি তো এসে গেছি । - এই বাক্যের ক্রিয়ার কাল কী?

a)

পুরাঘটিত অতীত

b)

পুরাঘটিত বর্তমান

c)

অতীত

4.

ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিদানে সম্মানিত করেন। - এই বাক্যের ক্রিয়ার কাল হল -

a)

সাধারণ অতীত

b)

পুরাঘটিত বর্তমান

c)

নিত্য বর্তমান - ঐতিহাসিক বর্তমান

5.

আমি যখন চেঁচাতে থাকব, তুই এসে আমাকে সামলানোর অভিনয় করতে থাকবি। - এই বাক্যে সমাপিকা ক্রিয়ার কাল দুটি হল -

a)

সাধারণ বর্তমান ও সাধারণ ভবিষ্যৎ

b)

ঘটমান বর্তমান ও ঘটমান ভবিষ্যৎ

c)

দুটিই ঘটমান ভবিষ্যৎ

6.

যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কাল ও পুরুষ বোঝানোর জন্য ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাদেরকে কী বলে?

a)

ক্রিয়া বিভক্তি

b)

ক্রিয়ার ধাতু

c)

ক্রিয়ার ভাব

7.

যদি আমি ক্যাপ্টেন হই, তাহলে চারজন স্ট্রাইকার নিয়ে খেলব। - এখানে ক্রিয়ার কোন ভাব হয়েছে?

a)

নির্দেশক

b)

অনুজ্ঞা

c)

আপেক্ষিক ভাব

8.

আগামী তিন দিনের মধ্যে কাজটি করে দাও। - এখানে ক্রিয়ার কোন ভাব হয়েছে?

a)

নির্দেশক

b)

অনুজ্ঞা

c)

আপেক্ষিক

9.

'সত্য সেলুকাস! কী বিচিত্র এই দেশ!' - এই বাক্যটি সম্পর্কে নীচের কোন বক্তব্যটি সঠিক?

a)

এখানে বর্তমান কাল ও অনুজ্ঞা ভাব হয়েছে।

b)

এখানে বর্তমান কাল ও নির্দেশক ভাব হয়েছে।

c)

এখানে অতীত কাল ও নির্দেশক ভাব হয়েছে।

10.

নীচের কোনটি মৌলিক কাল?

a)

পুরাঘটিত নিত্যবৃত্ত

b)

নিত্যবৃত্ত অতীত

c)

নিত্যবৃত্ত বর্তমান