NEW
Font size
Worksheets2nd Quiz on Charyapada
Total questions: 20
Worksheet time: 7mins
১। চর্যাপদ কি?
(ক) উনিশ শতকের রচনা
(খ) বাংলা সাহিত্যের মধ্যযুগীয় নিদর্শন
(গ) বাংলা ভাষার প্রাচীন নিদর্শন
(ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহর রচনা
২। চর্যাপদ মূলত কিসের সংকলন?
(ক) ধর্মকথা
(খ) নীতি-উপদেশ
(গ) রাষ্ট্রনীতি
(ঘ) গান
৩। চর্যাপদের রচয়িতা কে?
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) হিন্দু তান্ত্রিকগণ
(গ) রাজেন্দ্রলাল মিত্র
(ঘ) বৌদ্ধ সহজিয়াগণ
৪। চর্যাপদের আবিষ্কারক কে?
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) রাজেন্দ্রলাল মিত্র
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) বসন্তরঞ্জন রায় বিদ্বদল্লভ
৫। সর্বপ্রথম কে নেপাল যাত্রা করে সংষ্কৃতে রচিত কিছু বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের পুঁথি আবিষ্কার করেন?
(ক) অতীশ দীপংকর
(খ) রাজেন্দ্রলাল মিত্র
(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
৬। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
(ক) ১৯০১
(খ) ১৯০৫
(গ) ১৯০৭
(ঘ) ১৯১০
৭। আবিষ্কারের পর চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে?
(ক) ১৯০১
(খ) ১৯০৭
(গ) ১৯১৬
(ঘ) ১৯২৪
৮। চর্যাপদে কবিসংখ্যা কত?
(ক) ৫
(খ) ১১
(গ) ১৭
(ঘ) ২৩
৯। সুকুমার সেনের মতে চর্যাপদে পদসংখ্যা কত?
(ক) ৪৮
(খ) ৪৯
(গ) ৫০
(ঘ) ৫১
১০। কোন পদটি খন্ডিত অবস্থায় পাওয়া গিয়েছে?
(ক) ১৩ নং পদ
(খ) ২৩ নং পদ
(গ) ৩৩ নং পদ
(ঘ) ৪৩ নং পদ
১১। চর্যাপদে কোন কবি সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেছেন?
(ক) কাহ্নপা
(খ) লুইপা
(গ) ঢেন্ডনপা
(ঘ) শবরপা
১২। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যার কোন কবি সর্বাপেক্ষা প্রাচীন?
(ক) লুইপা
(খ) সরহপা
(গ) কাহ্নপা
(ঘ) ভুসুকুপা
১৩। চর্যাপদের ভাষা বাংলা – এটি কোন গবেষক প্রমাণ করেন?
(ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) সুকুমার সেন
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) বিনয়চন্দ্র মজুমদার
১৪। আবিষ্কৃত মূল পুঁথিতে চর্যাপদের নাম কি ছিল?
(ক) চর্যাচর্য্যবিনিশ্চয়
(খ) চর্যাপদ
(গ) চর্য্যাচর্য্যপদগ্রন্থ
(ঘ) বুডডিস্ট মিস্টিক সঙস
১৫। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন?
(ক) বাংলা সাহিত্যের ঘোর সন্ধ্যাকালে রচিত বলে
(খ) সন্ধ্যার সময় পাঠ করা হয় বলে
(গ) এর অর্থ আলো-আধাঁরির মত একাধিক বলে
(ঘ) একাধিক ভাষার মিশ্রণ আছে বলে
১৬। চর্যাপদে বাংলা ভাষার পাশাপাশি নিম্নোক্ত আর কোন ভাষাটির মিশ্রণ পাওয়া যায় না?
(ক) সংস্কৃত
(খ) হিন্দি
(গ) মৈথিলী
(ঘ) অসমীয়া
১৭। 'জো সো বুধী সোহি নিবুধী।
জো সো চোর সোহি সাধী।।
নিতি নিতি সিআলা সিহে সম জুঝই। '
চর্যা-৩৩ এর এই পদটিতে কিসের রূপক ব্যবহার করা হয়েছে?
(ক) সাধু ও চোরের
(খ) চোর ও গৃহস্তের
(গ) বুধী ও নিবুধীর
(ঘ) সিংহ ও শৃগালের
১৮। 'তারিত্তা ভবজলধি জিম করিমাঅ সুইণা
মাঝ বেণী তরঙ্গ মই মুনিআ।। '
চর্যা-১৩ এর এই পদটিতে কোন শ্রেণীপেশার মানুষদের কথা বলা হয়েছে?
(ক) চর্মকার
(খ) কায়স্থ
(গ) সুইপার
(ঘ) জেলে
১৯। ‘আপনা মাংসে হরিণা বৈরী ’ – চর্যাপদের এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?
(ক) ভুসুকুপা
(খ) লুইপা
(গ) কুক্কুরীপা
(ঘ) ডোম্বীপা
২০। চর্যাপদে নারীদের অবস্থান কিরুপ?
(ক) সঙ্গী নির্বাচনের অধিকার রাখতেন
(খ) নৌকা চালানো ও অন্যান্য পরিশ্রমী পেশাজীবি ছিলেন
(গ) নিম্নশ্রেণীর নারীদের যৌতুক দিতে হত
(ঘ) উপরের সবগুলো
