Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

দিনাজপুর বোর্ড ২০১৬

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

চলতি সম্পত্তির মূল্যায়ন করা হয় কোন নীতি অনুযায়ী?

a)

চলমান ধারণা

b)

রক্ষণশীলতা

c)

বস্তুনিষ্ঠতা

d)

সামঞ্জস্যতা

2.

হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?

a)

আয়কর কর্তৃপক্ষ

b)

পাওনাদার

c)

ব্যবস্থাপক

d)

ঋণদাতা

3.

নিচের কোনটি অনগদ লেনদেন?

a)

ধারে ক্রয়

b)

অবচয়

c)

বিলের মাধ্যমে বিক্রয়

d)

চেকে ক্রয়

4.

বকেয়া চেক বলতে কি বোঝায়?

a)

জমাকৃত চেক প্রত্যাখ্যান

b)

ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হওয়া

c)

জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় না হওয়া

d)

ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া

5.

হিসাববিজ্ঞানের কোন ধারণার কারণে বকেয়া বেতন ও অব্যবহৃত মনিহারী সমন্বয় দুটি সাধন করা প্রয়োজন?

a)

মিলকরণ

b)

রক্ষণশীলতা

c)

রাজস্ব স্বীকৃতি

d)

ঐতিহাসিক ব্যয়

6.

কোনটি মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত?

a)

ঋণের সুদ

b)

মেশিন সংস্থাপন ব্যয়

c)

ভ্রমণ ব্যয়

d)

মূলধনের সুদ

7.

লেনদেনের সত্যতা যাচাই করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

a)

স্মারকলিপি

b)

পরিমেল নিয়মাবলি

c)

ভাউচার

d)

বিবরণপত্র

8.

ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা ভুলে নগদান বইতে দু'বার লেখার ফলে গরমিলের পরিমাণ কত হবে?

a)

১৫০ টাকা

b)

৩০০ টাকা

c)

৬০০ টাকা

d)

৯০০ টাকা

9.

মালিকানা স্বত্ত্ব হ্রাসের সঠিক কারণ কোনটি?

a)

উত্তোলন ও সম্পদ হ্রাস

b)

ব্যয় ও দায় হ্রাস

c)

ব্যয় ও দায় বৃদ্ধি

d)

উত্তোলন ও ব্যয় বৃদ্ধি

10.

ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়?

a)

ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমে যায়

b)

ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায়

c)

ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যায়

d)

ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না

11.

পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি হিসাবে ডেবিট করার পরিবর্তে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল সংঘটিত হয়?

a)

নীতিগত

b)

পরিপূরক

c)

করণিক ভুল

d)

বেদাখিলা

12.

সুনাম কোন ধরনের সম্পদ?

a)

চলতি সম্পদ

b)

স্পর্শনীয় সম্পদ

c)

অস্পর্শনীয় সম্পদ

d)

অলীক সম্পদ

13.

আধুনিক পদ্ধতিতে উত্তোলন কোন জাতীয় হিসাব?

a)

সম্পদ

b)

মালিকানা স্বত্ত্ব

c)

ব্যয়

d)

আয়

14.

প্রতি বছর সমান পরিমাণ অবচয় ধার্য করার পদ্ধতির নাম কী?

a)

উৎপাদন পদ্ধতি

b)

সরলরৈখিক পদ্ধতি

c)

ক্রমহ্রাসমান জের পদ্ধতি

d)

বর্ষপঞ্জি পদ্ধতি

15.

ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?

a)

বিক্রয় ফেরত

b)

ক্রয় ফেরত

c)

দৈনন্দিন ক্রয় জাবেদা

d)

দৈনন্দিন বিক্রয় জাবেদা

16.

পুরাতন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?

a)

মেরামত

b)

মজুরি

c)

আসবাবপত্র

d)

বিবিধ খরচ

17.

হিসাবকাল শেষে কোন হিসাব বন্ধ করে দিতে হয়?

a)

সকল প্রকার সম্পদ হিসাব

b)

সকল প্রকার নামিক হিসাব

c)

সকল প্রকার ব্যক্তিবাচক হিসাব

d)

সকল প্রকার দায় হিসাব

18.

ধারে ক্রয়কৃত পণ্যে ফেরত দেয়ার সময় কোন দলিলটির প্রয়োজন?

a)

ডেবিট ভাউচার

b)

ক্রেডিট ভাউচার

c)

ডেবিট নোট

d)

ক্রেডিট নোট

19.

ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?

a)

অর্জিত সেবা আয়

b)

প্রাপ্ত সেবা আয়

c)

অনুপার্জিত সেবা আয়

d)

প্রাপ্য হিসাব