Worksheetsপ্রতিদান কবিতার MCQ
Total questions: 10
Worksheet time: 5mins
১. ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?
ক. ঘর
খ. ফুল
গ. ঘৃণা
ঘ. বাণ
২. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’- এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. পরোপকার
খ. সর্বংসহা মনোভাব
গ. আত্মগ্লানি
ঘ. কৃতজ্ঞতাবোধ
• নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
ইমাম হাসান (রাঃ) তাঁকে বিষপ্রয়োগে হত্যাকারী জাএদাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, পরকালে তাকে বেহেশত প্রদানের জন্য আল্লাহ্র কাছে সুপারিশ করবেন।
৩. উদ্দীপকের হাসান (রাঃ)-এর সাথে ‘প্রতিদান’ কবিতার কোন পক্তির মিল আছে?
ক. কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর
খ. দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর
গ. রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি
ঘ. যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি
৪. উপর্যুক্ত মিলের কারণ
i. ক্ষমাশীলতা
ii. আত্মপ্রশংসা
iii. পারস্পরিক সৌহার্দ
৫. জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. রংপুর
খ. ফরিদপুর
গ. গাজীপুর
ঘ. নাটোর
৬. জসীমউদ্দীনের মামার বাড়ি কোথায়?
ক. গোবিন্দপুর গ্রাম
খ. রাজেন্দ্রপুর
গ. বনানী
ঘ. তাম্বুলখানা
৭. জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১লা জানুয়ারি ১৯০২
খ. ৪ই মার্চ ১৯০৩
গ. ১লা জানুয়ারি ১৯০৩
ঘ. ১লা মার্চ ১৯০৪
৮. জসীমউদ্দীনের বাবার নাম কী?
ক. অসারউদ্দীন মোল্লা
খ. আজহার উদ্দীন
গ. আতাহার আলী
ঘ. আসগর আলী
৯. জসীমউদ্দীনের মায়ের নাম কী?
ক. আলেয়া খাতুন
খ. সখিনা খাতুন
গ. সালেহা খাতুন
ঘ. আমিনা খাতুন
১০. জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?
ক. ফতেপুর
খ. গোবিন্দপুর
গ. গাইবান্ধা
ঘ. তাম্বুলখানা
