NEW
Font size
Worksheetsপহেলা বৈশাখ - 2024
Total questions: 20
Worksheet time: 10mins
আজকে কত বঙ্গাব্দ শুরু হল?
১৪৩০
১৪৩১
১৪৩২
বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতির মানুষ ভিন্ন সময়ে নববর্ষ পালন করে থাকে। নিচের নববর্ষ উদযাপনগুলোর মধ্যে কোনটা চাঁদ দেখার সাথে সম্পর্কিত?
ইরানী নওরোজ
তামিল নববর্ষ (শ্রীলঙ্কা)
চাইনিজ নববর্ষ
সংক্রান (থাই নববর্ষ)
আনুষ্ঠানিকভাবে একুশে বই মেলার গোড়াপত্তন হওয়ারও আগে, কোন প্রকাশনী প্রথম একুশে ফেব্রুয়ারি উদযাপনের জন্য বাংলা একাডেমির ভেতরে বই প্রদর্শনী ও বিক্রির করে? এই প্রকাশনী (এবং এর প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা) অমর একুশে গ্রন্থমেলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
অন্যপ্রকাশ
মুক্তধারা
মাওলা ব্রাদার্স
ঐতিহ্যগতভাবে সূর্যোদয়ের সাথে সাথে বাংলা নতুন দিনের সূচনা হলেও বাংলা একাডেমির সুপারিশ অনুযায়ী এখন নতুন দিন শুরু হয় রাত বারোটায়। এই পরিবর্তন কবে চালু হয়?
বঙ্গাব্দ ১৪০০-১৪০৯ এর মধ্যে
বঙ্গাব্দ ১৪১০-১৪১৯ এর মধ্যে
বঙ্গাব্দ ১৪২০-১৪২৯ এর মধ্যে
বঙ্গাব্দ ১৪৩০ বা এর পরে
১৯৮০’র দশকে বাংলাদেশে স্বৈরাচারী অপশক্তির অবসানে এবং শান্তির কামনায় প্রথম মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে কোন প্রতিষ্ঠান?
ছায়ানট
চারুকলা ইন্সটিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়)
স্বরাষ্ট্র মন্ত্রনালয়
নিচের কোনটিকে ইউনেস্কো (UNESCO) আনুষ্ঠানিকভাবে World Heritage Site হিসেবে ঘোষণা দেয় নি?
ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট
সুন্দরবন
লালমাই-ময়নামতি
পাহাড়পুর বৌদ্ধ বিহার
প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে ইউফ্রেতিস নদীতে উদ্ভাবিত কোন খেলা কালের পরিক্রমায় বাংলা সংস্কৃতির এক ঐতহ্যবাহী খেলায় পরিণত হয়?
লাঠিখেলা
কাবাডি
নৌকাবাইচ
পহেলা বৈশাখকে ঘিরে আয়োজনের অন্যতম হালখাতার মূল উদ্দেশ্য কি?
নতুন ফসল ঘরে তোলা
ব্যবসায়ীদের হিসাবের হাল-নাগাদ
পিঠা উৎসব
বাংলাদেশি ঈদ উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ “ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ" গানটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন তার এক শিষ্যের অনুরোধে, কে এই শিষ্য?
আব্বাস উদ্দিন আহমেদ
গোলাম মোস্তফা
মুস্তফা জামান আব্বাসী
বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক হ্রদ কোনটি?
মাধবপুর
রাইখ্যাং
বগা
শোলকিয়া ঈদগাহ ময়দান বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য। কিন্তু আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোনটি?
শোলকিয়া ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জ
গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, দিনাজপুর
ধানমন্ডি শাহি ঈদগাহ ময়দান, ঢাকা
চ্যাপ্টা আকারের ২-৪ সেন্টিমিটার ব্যাসের এ মিষ্টি খাবার চিনি বা গুড়, দুধ আর খাবারের সোডা দিয়ে তৈরি হয়। গ্রামের ছোট বাচ্চাদের কাছে বেশ জনপ্রিয় এ খাবারের নাম কী?
রসকদম
বাতাসা
মিছরি
বাংলাদেশের খেলার সময় _____ তালি পড়তে লাগলো দর্শক গ্যালারিতে।
মুহুর্মুহু
মুহূর্মুহূ
মুহূর্মুহু
নদীর ঐ _____ গেলে কারো _____ যাবে না।
কুলে, কূলে
কূলে, কুলে
কূলে, কূলে
কুলে, কুলে
পার্বত্য চট্টগ্রাম এলাকায় তিনটি আদিবাসী সমাজের নববর্ষ উৎসব একত্রে উদযাপন করা হয় ‘বৈসাবি’ নামে। এ তিনটি উতসবের নাম কি?
বৈসু, সাংগ্রাই, বিজু
বৈশাখী পূর্ণিমা, সালজং, বিহু
ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে সংগঠিত করতে একজন ব্যবসায়ী বিংশ শতাব্দীর শুরুর দিকে চট্টগ্রামে একটি বিশেষ খেলার আয়োজন করেন। _____ নামে উৎসবটি আমাদের কাছে পরিচিত।
জব্বারের বলীখেলা
লালদিঘির লাঠি খেলা
বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাথে একটি বিশেষ লোকসঙ্গীতের নাম জড়িয়ে আছে। মূলত পশ্চিমবঙ্গে এর শুরু হলেও আমাদের দেশে এর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলো মুসলিম সমাজ। পালাগানের মাধ্যমে এক সময় মানুষের দুঃখ-দুর্দশা ফুটিয়ে তোলা হতো উৎসবে। কোন ধরনের গানের কথা বলা হচ্ছে?
সারি
জারি
ভাওয়াইয়া
গম্ভীরা
এ বিখ্যাত মুসলিম পর্যটক মূলত বিশ্ব ভ্রমণের জন্য বিখ্যাত। তার প্রকৃত নাম শেখ আবু আবদুল্লাহ মুহাম্মদ। ১৩৪৬ খ্রিস্টাব্দে তিনি বাংলায় আসেন। তাঁর ভ্রমণ কাহিনীতে প্রাচীন বাংলার বিভিন্ন স্থানের উল্লেখ পাওয়া যায়। কার কথা বলা হচ্ছে?
ইবনে জুবায়ের
ইবনে বতুতা
ইবনে সিনা
_____ দ্বীপের সাথে জড়িয়ে আছে একটি বিখ্যাত বাতিঘরের নাম। বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সুবিধা নিশ্চিত করতে ১৮৪৬ সালে নির্মিত হয় এটি, যা পরবর্তীতে জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। প্রাচীন বাতিঘর আসলে বহু আগেই সমুদ্রে বিলীন হয়ে গেছে। কিন্তু এখনো পর্যটকরা ভিড় জমান বাতিঘরপাড়ায়।
সোনাদিয়া
কুতুবদিয়া
সন্দ্বীপ
বাংলাদেশ পুরুষ ক্রিকেট টিমের কোন বিখ্যাত জয় ছিল বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস মেথডের মাধ্যমে?
২০১০ এ নিউজিল্যান্ড কে বাংলাওয়াশ করার পঞ্চম ম্যাচ জয়
১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়
১৯৯৭ আইসিসি ট্রফিতে কেনিয়ার বিরুদ্ধে জয়
