NEW
Font size
Worksheetsবাংলা ব্যাকরণ
Total questions: 14
Worksheet time: 16mins
তোকে নিয়ে আর পারি না। - এখানে "আর " কী ধরণের শব্দ?
বিশেষ্য
বিশেষণ
অব্যয়
ক্রিয়া
তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে। - এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হল -
বলতে বলতে
চলে এলে
পদের ও ক্রিয়াপদের মূল অংশকে বলে -
ধাতু
সমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
প্রত্যয়
ওর কথা আর তুমি বোলো না। ওকে কেউ পছন্দ করে না। আমি এটা জানি। - এখানে সর্বনামের সংখ্যা হল -
সাত
ছয়
পাঁচ
চার
আমি এবং সুভাষ কলকাতায় যাবো। কিন্তু তুমি যে যাবে সেটাও আমার জানা। - এখানে অব্যয়ের সংখ্যা হল -
দুই
তিন
চার
পাঁচ
ভারতের উত্তরে হিমালয় পর্বতের অবস্থান। - হিমালয় কোন শ্রেণীর বিশেষ্য পদ?
জাতি বাচক
সংজ্ঞা বাচক
গুণ বাচক
অবস্থা বাচক
একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে কোন পদটি ব্যবহার করা হয়?
অব্যয়
ক্রিয়া
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ পদের দ্বারা বিশেষ্য পদের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ বোঝানো হয়। - সত্যি না মিথ্যে?
সত্য
মিথ্যা
আমি লিখি। - এই বাক্যে ক্রিয়া বিশেষণ যোগ করতে হলে, নীচের চারটি শব্দের মধ্যে থেকে কোন শব্দটি যোগ করতে হবে?
আস্তে আস্তে
রচনা
পরীক্ষায়
কলম দিয়ে
আমি আর তুমি সেখানে যাব। - আর কোন শ্রেণীর অব্যয়?
আবেগ সূচক
সংযোজক
আলংকারিক
শাবাশ! এমন কাজ তোমাকেই মানায়। - শাবাশ কোন শ্রেণীর অব্যয়?
সংযোজক
আবেগ সূচক
আলংকারিক
সকলে ঘুরতে যাবে। - সকলে কোন শ্রেণীর সর্বনাম?
পুরুষ বাচক
সাপেক্ষ বাচক
সাকল্য বাচক
আত্মবাচক
ভীষণ ভালো গল্প। - ভীষণ কোন শ্রেণীর বিশেষণ পদ?
বিশেষ্যের বিশেষণ
বিশেষণের বিশেষণ
সর্বনামের বিশেষণ
ক্রিয়া বিশেষণ
আগে তো পড়ব, তারপর বুঝব। - তো কী ধরণের অব্যয়?
সংযোজক
আলংকারিক
আবেগ সূচক
